Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

স্ফুলিঙ্গ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত বুধবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেলো তৌকির আহম্মেদ পরিচালিত স্ফুলিঙ্গ সিনেমার প্রিমিয়ার শো। এসময় উপস্থিত ছিলেন, পরিচালক তৌকির আহমেদ, অভিনেতা শ্যামল মাওলা, জাকিয়া বারি মম, রোওনক হাসানসহ সকল কলা-কৌশলিরা। তবে উপস্থিত হতে পারেনি নায়িকা পরিমনি।

এসময় তৌকির আহমেদ সবাইকে সাস্থ্যবিধি মেনে সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আহবান জানিয়ে বলেন, “ভালো হলে দেখুন, ভালো না হলে দেখবেন না। কেননা খারাপ কন্টেন্টে রুচি নষ্ট হয়।” আর পরিবেশক জাহিদ হাসান অভি জানান, ২৬ মার্চ দেশের ৩৫টি সিনেমা হলে সিনেমাটি এক যোগে মুক্তি পাবে।

এছাড়াও দেশের বাইরেও বেশকিছু সিনেমা হলে মুক্তি দেয়ার চেষ্টা চলছে। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ড দলকে ঘিরে। এখানে ব্যান্ডশিল্পী হিসেবে দেখা যাবে শ্যামল মাওলা ও জাকিয়া বারী মমকে। ছবিতে শ্যামলের বিপরীতে আছেন পরীমনি।

আরও আছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু প্রমুখ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ। তিনি এতে অভিনয়ও করেছেন। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ২৬ মার্চ দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে। করোনা প্রাদুর্ভাবের পর এটাই কোনও সিনেমার সর্বোচ্চ হলে মুক্তির ঘটনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button