Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

করোনা আক্রান্ত আমির খান

লাল সিং চাড্ডা সিনেমার শ্যুটিং চলার সময় করোনা আক্রান্ত হলেন ৫৬ বছর বয়সী বলিউড তারকা আমির খান। এই অভিনেতার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপাতত সুস্থ রয়েছেন আমির খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। মেনে চলছেন করোনার স্বাস্থ্য বিধি। তার পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হচ্ছে।

এছাড়াও কিছুদিনের মধ্যে তার সংস্পর্শে আসা সমস্ত কর্মীকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। এরই মধ্যে সবাইকে ছুটিও দেয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ভারতে। দ্বিতীয় ঢেউ শুরু হতেই তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, আশিষ বিদ্যার্থী, গওহর খান সহ আক্রান্ত হয়েছেন অনেকেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button