
২৬ মার্চ মুক্তি পাচ্ছে আরও একটি চলচ্চিত্র, ছবিটি হলো সরকারি অনুদানে নির্মিত পরিচালক নার্গিস আক্তারের চলচ্চিত্র ‘যৈবতী কন্যার মন’।
নাট্যচার্য সেলিম আল দীনের মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মাণ করেন নার্গিস আক্তার। পরিচালনার পাশাপাশি মূল গল্পকে ঠিক রেখে ছবির চিত্রনাট্যও করেছেন তিনি।
ছবিতে কালিন্দী চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও আলাল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আব্দুন নূর। এছাড়াও এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও গোলাম ফরিদা ছন্দা।
চলতি মাসের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ১৯ মার্চ ছবিটি মুক্তির কথা জানালেও তা পিছিয়ে ২৬ মার্চ মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।



