Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি

হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ এর। বিষয়টি কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ জানিয়েছেন।

কাজী মারুফ জানান, ‘বাবার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ। আজকে ওনার শরীরটা বেশি খারাপ। অক্সিজেন বিশ লিটার লাগছে। আগে এর চেয়ে কম লেগেছিল। মেডিসিনও চলছে। তিনি সাধারণ বেডে আছেন। আইসিইউর প্রয়োজন হয়নি এখনো।

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। ’তিনি আরও জানান, তার মাও করোনা আক্রান্ত, কিন্তু এখন ভালো আছেন। তবে তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাবা-মা করোনা আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন কাজী মারুফ। এসেই তিনি হাসপাতালে যান এবং সার্বক্ষণিক তাদের দেখভাল করছেন।

গত ১০ মার্চ কাজী হায়াত স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button