Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

১৭ বছর পর রেনেসাঁ’র নতুন গান

১৭ বছরের বিরতি ভেঙ্গে নতুন গান নিয়ে আসছে ব্যান্ডদল রেনেসাঁ। নতুন এই গানের শিরোনাম ‘আকাশ আমার জোছনা আমার’। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গানটি প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ইতোমধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।

শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ) নির্মাণ করেছেন গানটির ভিডিও। ২৬ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপ এ।

রেনেসাঁর সর্বশেষ অ্যালবাম ‘একুশ শতকে রেনেসাঁ’ প্রকাশিত হয় ২০০৪ সালে। ২০১৮ সালে তাদের নতুন অ্যালবাম বাজারে আসার কথা থাকলেও নানাবিধ জটিলতায় সেই অ্যালবামটি আর প্রকাশ হয়নি। ‘রেনেসাঁ’র জন্ম ১৯৮৫ সালে। কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে ছুটে চলা এ ব্যান্ডের বেশ কিছু গানই মন জয় করেছে শ্রোতাদের।

গান প্রকাশের ক্ষেত্রে এত সময় নিলেন কেন, এমন প্রশ্নের জবাবে রেনেসাঁ ব্যান্ডের পক্ষ থেকে নকীব খান জানালেন, একটি গান আমাদের মনপুত না হলে সেই গান আমরা কখনই প্রকাশ করি না। গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই। এ কারণে প্রায় ১৭ বছর পর আসছে আমাদের নতুন গান। আমাদের প্রতি শ্রোতাদের যে আস্থা আছে সেটা বজায় থাকবে এই গানে।

এছাড়া, আমরা সবাই চাকরী এবং অন্য পেশায় ব্যস্ত থাকি, তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়। একটি নতুন কাজ করতে হলে সবাইকেই সময় দিতে হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button