Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

‘মুম্বাই সাগা’: প্রথম দিনেই ২.৮৩ কোটি আয়

আশির দশকের মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ড এর প্রেক্ষাপটকে ঘিরে নির্মিত সিনেমা ‘মুম্বাই সাগা’ শুক্রবার (১৯ মার্চ) মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ২.৮৩ কোটি রুপি। জন আব্রাহাম এবং ইমরান হাশমি অভিনীত ক্রাইম থ্রিলার অ্যাকশন ভিত্তিক সিনেমা এটি।

ভারতের দুই হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটির প্রথম দিনের আয় ২.২৫ থেকে ২.৭৫ কোটি রুপি হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে মুক্তির প্রথম দিনে ছবিটির বক্স অফিস আয় হয়েছে ২.৮৩ কোটি রুপি! ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে ‘মুম্বাই সাগা’র আয় আরও বৃদ্ধি পাবে।

‘মুম্বাই সাগা’ ছবিটিতে মূলত অমর্ত্য রাও নামে এক গ্যাংস্টারের চরিত্রে একদম ছকভাঙা অভিনয়ে দেখা গেছে জন আব্রাহামকে। যিনি মূলত আশির দশকের মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে নিজের পায়ের তলায় রাখতে চায়। যার নানান অপরাধ ও অপকর্মকে ঘিরে এই সিনেমা নির্মিত।

অপরদিকে ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। যার একমাত্র লক্ষ্য মুম্বাইকে যেকোন অপরাধ থেকে মুক্ত রাখা। অমর্ত্যর সাম্রাজ্যকে ভেঙে চুরে শেষ করা তার একমাত্র লক্ষ্য যেন। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা এবং প্রযোজনা করেছেন ভূষণ ও কৃষ্ণা কুমার।

সংশ্লিষ্ট খবর

Back to top button