Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

সাড়া ফেলেছে চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’

মুক্তির আগেই গেলো ক’মাস ধরে নানাভাবে আলোচনায় আছে তারকাসমৃদ্ধ ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। এবারই প্রথম একসঙ্গে ওয়েবের জন্য কাজ করলেন দেশের বড় দুই তারকা চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ।

ভারতীয় প্রতিষ্ঠান জি-ফাইভ গ্লোবাল-এর প্রথম বাংলাদেশি ওয়েব সিরিজ এটি। ৬ পর্বের এই থ্রিলার সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

মুম্বাই থেকে এক মেইল বার্তায় জি-ফাইভ কর্তৃপক্ষ জানায়, আলোচিত এই সিরিজটি তাদের অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয় বৃহস্পতিবার, ১৮ মার্চ। তবে বাংলাদেশের দর্শকরা এর সব পর্ব দেখতে পারবেন একেবারে ফ্রি।

চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা, শ্যামল মাওলা, তারিক আনাম খানের মতো তারকা শিল্পীরা। মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের পলিটিক্যাল থ্রিলারধর্মী ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি

সংশ্লিষ্ট খবর

Back to top button