Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

৬ সিনেমা হলে ‘গন্তব্য’

শুক্রবার দেশের ৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে অরণ্য পলাশ নির্মিত চলচ্চিত্র ‘গন্তব্য’। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি।

বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। বিভিন্ন কারণে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল এর মুক্তি। তবে সব বাধা পেরিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি।

ছবিটির প্রযোজক জানিয়েছেন, এর আগে গেল বুধবার ‘গন্তব্য’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়। আগামী ২৬ মার্চ দেশের আরও কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচারের পরিকল্পনা আছে।

তারপর সাব-টাইটেল যুক্ত করে চলচ্চিত্র উৎসব এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, এলিনা শাম্মী, আমান রেজা, মাসুম আজিজ, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button