
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করবে ভারত। ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এই কনসার্টের আয়োজন করবে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
এ কনসার্টের নেতৃত্বে থাকবেন জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন ও রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর। এর আগে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তার জন্য নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর আয়োজন করা হয়েছিল।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা ও পূর্ব পাকিস্তানের শরণার্থী সমস্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনা বৃদ্ধি করতে যার নেতৃত্ব দেন জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর। আগামী ২৬-২৭ মার্চ ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় কনসার্টটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।



