
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘সিক্স’ নামের এই ওয়েব সিরিজটিতে মৌ ছাড়াও অভিনয় করবেন একঝাঁক তারকা।
ওয়েব সিরিজটি প্রযোজনা করছে এলবিসি মিডিয়া। এটিই প্রতিষ্ঠানটির প্রথম ওয়েব সিরিজ। এতে অভিনয় করবেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমিও। আরও থাকবেন অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী।
রেড পেড স্টুডিওর ব্যানারে সিরিজটি নির্মাণ করছেন তানিম পারভেজ। তিনি জানান, ‘সিক্স’ একটি মিশ্র ধরনের কনটেন্ট; এখানে থ্রিলার, ড্রামা ও সাই-ফাইয়ের মিশ্রণ থাকবে।



