Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

ভয় আর রহস্যে ঘেরা ‘কন্ট্রাক্ট’এর টিজার

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর প্রথম ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’। গত ১৭ ফেব্রুয়ারি থেকে অন্তর্জালে চালাচ্ছেন প্রচার। সেটির প্রথম ঝলক (টিজার) প্রকাশ পেয়েছে শনিবার। সেই টিজারে দেখা গেছে রহস্য আর ভয়। জি ফাইভ-এর ফেসবুক পেজে শনিবার দুপুরে প্রকাশ পেয়েছে টিজারটি।

যেখানে চমক দেখিয়েছেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা ও রাফিয়াথ রশিদ মিথিলারা। যা প্রশংসায় ভাসছে অন্তর্জালে। যদিও এর আগেই পোস্টারের মাধ্যমে জানানো হয়েছিল, বছরের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার আসছে ১৮ মার্চ।

মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কনট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে পলিটিক্যাল থ্রিলারধর্মী ছয় পর্বের ওয়েব সিরিজটির প্রথম সিজন নির্মাণ করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের ওপর ওয়েব সিরিজটির কাহিনি আবর্তিত হবে। গত বছরের ১ ডিসেম্বর সিরিজটির দৃশ্যধারণের কাজ শুরু হয়।

প্রায় সোয়া এক মিনিটের টিজারে ব্ল্যাক রঞ্জুর তাণ্ডবই প্রত্যক্ষ করলো দর্শক। যে চরিত্রটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একই সঙ্গে ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্র আরিফিন শুভকেও পাওয়া গেলো দুর্দান্ত রূপে। এটিই হতে যাচ্ছে বাংলাদেশি এই চলচ্চিত্র তারকার প্রথম কোনো ওয়েব কন্টেন্ট!

তারকাবহুল সিরিজে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, শ্যামল মাওলা, রাফিয়াথ রশিদ মিথিলাসহ অনেক তারকা, যা জানা যাবে ধীরে ধীরে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে জি ফাইভ জানিয়েছে, অন্যান্য বাংলা অরিজিনালের মতো ‘কন্ট্রাক্ট’ও বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশি দর্শকেরা। এটিই হতে যাচ্ছে জি-ফাইভের প্রথম বাংলাদেশি অরিজিনাল সিরিজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button