Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

কন্টাক্ট লেন্স গলে চোখ নিয়ে বিপাকে অভিনেত্রী তানহা

দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে কড়া রোদের তাপে কন্টাক্ট লেন্স গলে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বিশ্রামে রয়েছেন এই তারকা।

‘ভালো থেকো’ খ্যাত এই অভিনেত্রী জানান, ‘গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে রোদের মধ্যে ফটোশুট করছিলাম। একে তো কড়া রোদ এরপর লাইট বোর্ডের তাপ! শুটে যাওয়ার কিছুক্ষণ পরই আমি বুঝতে পারি তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে গেছে। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেলি।

তৎক্ষণাৎ কিছুই দেখতে পারছিলাম না। দৃষ্টি একেবারে ঘোলা হয়ে যায়। এরপর শুটিং থেকে ওইদিনই প্লেনে করে ঢাকায় এসে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক চোখে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে বিশ্রামে থাকতে বলেন। ‘

তিনি আরও বলেন, ‘চারদিন পরও ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাম চোখে বেশি ক্ষতি হয়েছে। তবে আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসক বলেছেন কয়েক সপ্তাহ বিশ্রাম নিলেই দৃষ্টি আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। নিয়মিত চোখের মেডিসিন নিচ্ছি। সবার কাছে দোয়া চাইছি।’

এদিকে, তানহা তাসনিয়া সম্প্রতি চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘বিয়ে আমি করবো না’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। খুব শিগগিরই একই নায়কের সঙ্গে নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এছাড়া তার অভিনীত ও কাজল আরিফিন অমি পরিচালিত ‘আইসিইউ’ নাটকটি প্রচারে আসছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button