Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

এবার থ্রিলার চরিত্রে স্পর্শিয়া

এবার থ্রিলার চরিত্র নিয়ে সামনে আসছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বৈচিত্র্যপূর্ণ চরিত্র দিয়ে ইতোমধ্যেই সমাদৃত হয়েছেন এই চিত্রনায়িকা।

‘এ পারফেক্ট মার্ডার’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খুনি চরিত্রে অভিনয় করেছেন এ তারকা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহাদী হাসান। ফিল্মকাস্ট প্রযোজিত এ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা আছেন আশ্বাস এম এ চৌধুরী।

অর্চিতা স্পর্শিয়া বললেন, ‘এতে প্রথমে আমাকে বাংলাদেশের সাধারণ এক নারী হিসেবে দেখা যাবে, যারা কর্মক্ষেত্রে প্রায়ই যৌন হয়রানির শিকার হয়। পরবর্তী সময়েই আমার ভিন্ন রূপ দেখবেন দর্শকরা।’

নির্মাতা জানান, স্বল্পদৈর্ঘ্যটির শুটিং গত মাসের শেষ সপ্তাহে সম্পন্ন হয়েছে। এখন চলছে এর পোস্ট প্রডাকশনের কাজ। এটি শেষ হলেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘এ পারফেক্ট মার্ডার’।

সংশ্লিষ্ট খবর

Back to top button