Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

‘পাঠান’ সিনেমায় শাহরুখ-সালমানের শুটিং শুরু

‘পাঠান’ টিম তাঁদের তৃতীয় শিডিউলের শুটিং শুরু করছে ২৫ ফেব্রুয়ারি থেকে। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে শুট শুরু হয়েছে। এ শুটিংয়ে অংশ নিচ্ছেন দুই খান শাহরুখ ও সালমান। ১০ থেকে ১২ দিন এ শুট চলবে আর প্রতি দৃশ্যেই রয়েছেন দুই সুপারস্টার। বলিউডভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা এ খবর জানিয়েছে।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় আবির্ভূত হবেন সুপারস্টার সালমান খান, যেখানে প্রদর্শিত হবে তাঁর ‘টাইগার’ চরিত্র। গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সিনেমায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, যিনি গত বছর বেশ কিছু দৃশ্যের শুট করেছেন। জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে এ সিনেমার কিছু দৃশ্যের শুট ছিল।

সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button