Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বিনোদনে একুশে পদক পাচ্ছেন ছয়জন

এ বছর বিনোদনে একুশে পদক পাচ্ছেন ছয়জন। সংগীতে- পাপিয়া সারোয়ার, অভিনয়ে সম্মাননা পাচ্ছেন রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম। এছাড়াও নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী ও আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

শিল্পকলার এই ছয় জনসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান স্বরূপ তিন ভাষা সৈনিক, তিন মুক্তিযোদ্ধা, তিন সাহিত্যিক, সাংবাদিকতা, গবেষণা, অর্থনীতি ও আলোকচিত্রে একজন করে মোট ২১ জনকে এবছর একুশে পদক দেওয়া হচ্ছে।

পাপিয়া সারোয়ার

সংগীতশিল্পী ও রবীন্দ্রসংগীতের প্রকাশক পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে পান বাংলা একাডেমি ফেলোশিপ। তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমি থেকে সংগীতের দীক্ষা নেন। ১৯৯৬ সালে তিনি ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন।

রাইসুল ইসলাম আসাদ

বেতার, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা রাইসুল ইসলাম আসাদ একজন বীর মুক্তিযোদ্ধাও। ১৯৭১ সালে তিনি দেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নেন। এরপর ১৯৭২ সাল থেকে মঞ্চ নাটকে এবং পরের বছর থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সুজাতা আজিম

অভিনেত্রী সুজাতা আজিম হচ্ছেন রূপালি পর্দার প্রথম ‘রূপবান’। ১৯৬৫ সালের ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া বহু স্মরণীয় চরিত্রে তাকে দেখা গেছে। তবে ১৯৭৮ সালের পর প্রায় একযুগ তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি আবার নিয়মিত হয়েছেন টেলিভিশন ও চলচ্চিত্রে।

আহমেদ ইকবাল হায়দার

স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্য আন্দোলনের বিকাশে যে কয়জন মানুষের অগ্রণী ভূমিকা রয়েছে, তাদের মধ্যে আহমেদ ইকবাল হায়দার অন্যতম। বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব চট্টগ্রামের ‘তির্যক’ নাট্যদলের প্রধান।

সৈয়দ সালাউদ্দিন জাকী

সৈয়দ সালাউদ্দিন জাকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং কাহিনীকার। তিনি ১৯৮০ সালের চলচ্চিত্র ‘ঘুড্ডি’-এর কাহিনী লিখে ‘বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এ শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কার লাভ করেন।

ভাস্বর বন্দ্যোপাধ্যায়

তিনি একাধারে বাংলা উচ্চারণ বিশেষজ্ঞ, আবৃত্তি শিল্পী, নাট্যাভিনেতা ও লেখক। তথ্য মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের একজন অধ্যাপক।

সংশ্লিষ্ট খবর

Back to top button