Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

সরকারি ছুটির দাবি কেজিএফ টু’ মুক্তির দিন

আগামী ১৬ জুলাই ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছে অভিনেতা যশের ভক্তদের একটি গ্রুপ।

চিঠিতে লেখা রয়েছে, ‘আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপ্টার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং আমরা আপনাকে সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন!’

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। মুক্তির পর সিনেমাটি দারুণ সাফল্য পায়। তাই পরের কিস্তি দেখার জন্য আড়াই বছর ধরে অপেক্ষায় আছেন দর্শক।

এবার যখন পরিচালক চ্যাপ্টার টু মুক্তির তারিখ ঘোষণা করলেন ইয়াশ ভক্তরা আর বসে থাকতে পারলেন না। সরকারি ছুটি চেয়ে আবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর। চিঠিটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ- চ্যাপ্টার টু’ সিনেমাটিতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতেজুড়ে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় এটি মুক্তি পাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button