
প্রথমবারের মতো জুটি বেঁধে ওয়েব ফিল্মে অভিনয় করলেন, অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তারা হাজির হতে যাচ্ছেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘ছক- দ্য মেজ’-এ।
রোববার ওয়েব ফিল্মটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। পরিচালক দোদুল জানান, ‘ছক’ একটি ক্রাইম-থ্রিলারধর্মী ছবি। মাফিয়া জগতের গল্পে তাহসান ও স্পর্শিয়া ছাড়াও থিয়েটার অঙ্গনের অনেক শিল্পী অভিনয় করেছেন।
তাহসানের চরিত্রের নাম বাবু এবং স্পর্শিয়ার কলি। এতে তাহসানকে প্রথম একটি ক্লাবের ওয়েটারের চরিত্রে দেখা যাবে। তবে ক্রমেই তার আরেকটি চরিত্র প্রকাশিত হবে দর্শকদের সামনে। আগামী মাসে সিনেমাটিক অ্যাপে মুক্তি পাবে ‘ছক’।



