Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

এফডিসিতে ঝালমুড়ি বিক্রির ৪৯ বছর

জীবন সায়াহ্নে এসে বাড়ি ফিরতে চান মোল্লা। রাজ্জাক, শাবানা, আলমগীর, সালমান শাহ, মান্না থেকে শুরু করে বর্তমান সময়ের সকল তারকা ও এফডিসির কলাকুশলীদের অনেক দিনের চেনা ঝালমুড়ি বিক্রেতা মোল্লা।

এফডিসির সুপরিচিত এই ঝালমুড়ি বিক্রেতার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহারগঞ্জ থানার মির্জাপুর গ্রামে।বর্তমানে তিনি অসুস্থ, হাত-পা আগের মতো সচল নেই। এক হাত অবশ। অন্য হাত দিয়েই সারতে হয় কাজ।

তাকে সসম্মানে বাড়ি পাঠাতে আয়োজন করা হয়েছে ‘মোল্লা যাবে বাড়ি, মোল্লা মুড়ি উৎসব’। শুক্রবার শুরু হয়ে ‘মোল্লা মুড়ি উৎসব’ চলবে রবিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তারকা ও এফডিসির কলাকুশলীরা মোল্লাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এখান থেকে যে টাকা আসবে তা নিয়েই গ্রামে ফিরে যাবেন মোল্লা।

আয়োজকরা জানান, আমরা চেষ্টা করছি সম্মানের সহিত মোল্লা ভাইকে বাড়িতে ফেরত পাঠাতে। তাই এই আয়োজন। আশা করি চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা শেষবারের মতো মোল্লার মুড়ি খেতে আসবেন। এবং বাড়িয়ে দেবেন সাহায্যের হাত।

মোল্লা বলেন, ‘সেই ১৯৭২ সাল থেকে আমি এখানে ঝালমুড়ি বিক্রি করি। দেশের এমন কোনো তারকা নেই যে আমার মুড়ি খাননি। পাশাপাশি এফডিসির মসজিদে ইমাম হিসেবেও কাজ করেছি। এখন বয়স হয়েছে। ঠিকমতো কাজ করতে পারি না। আগে বিক্রি করতাম ৩ কেজি মুড়ি আর এখন বিক্রি করি ১ কেজি মুড়ি।

এই টাকা দিয়ে আমার ভাতের পয়সাই হয় না। তাই গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে গিয়ে দোকান করার চিন্তা করেছি। এজন্য তো টাকার দরকার। আমার বাড়ি যাওয়ার কথা শুনে ছেলেরা এই আয়োজন করেছে। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পীসহ চলচ্চিত্র কলাকুশলী আমাকে সহযোগিতা করছে।’

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এখানে থাকায় অনেক মায়া জন্মেছে। এই মায়া ছেড়ে আমি যেতে যাই নি। প্রথম অবস্থায় অনেক খারাপ লাগবে। কিন্তু এফডিসিকে আমি আমার নিজের ঘরবাড়ি মনে করি। যখন খারাপ লাগবে তখন আবার চলে আসবো।’

সংশ্লিষ্ট খবর

Back to top button