Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

হৈমন্তী শুক্লার সুরে সমরজিৎ

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা এবার সুর করলেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায়ের জন্য। রোববার শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

এর আগে সমরজিৎ- এর কথা ও সুরে ‘তুমি ভোরের পাখির মতো’ শিরোনামের গানটি তাঁরই সঙ্গে গেয়েছিলেন হৈমন্তী শুক্লা। সমরজিৎ রায়ের প্রতি অগাধ স্নেহ এবং আন্তরিকতার কারণে এবার তাঁর জন্যই সুর করলেন হৈমন্তী শুক্লা।

দীর্ঘ সংগীতজীবনে দশটির মতো গানের সুর করেছেন হৈমন্তী শুক্লা, সব কটি গান তিনি নিজেই গেয়েছেন; অন্য কারো জন্য এই প্রথম সুর করলেন তিনি। এদিকে ‘কিছু কিছু রাত’ শিরোনামের এই গানটির মধ্য দিয়েই মৌলিক গানের শতক পূর্ণ হলো শিল্পী সমরজিৎ রায়ের।

সংশ্লিষ্ট খবর

Back to top button