Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

নৌকার প্রচারণায় চট্টগ্রামে এক ঝাঁক তারকা

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। নৌকার মেয়রপ্রার্থীর সমর্থনে চট্টগ্রাম ছুটে গেলেন এক ঝাঁক তারকা।

তারা হলেন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। রোববার (২৪ জানুয়ারি) ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান ৯ তারকা। এছাড়া ফেরদৌস ও পূর্ণিমাসহ আরও তিন তারকা তাদের সঙ্গে যুক্ত হবেন সোমবার (২৫ জানুয়ারি)।

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের হয়ে নির্বাচনী প্রচারণায় তারা সবাই অংশ নেবেন। রোববার ও সোমবার শহরের বিভিন্ন স্থানে তারকারা নৌকার পক্ষে প্রচারণা চালাবেন। প্রচারণা শেষে সোমবার সন্ধ্যায় তারা ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন।

চসিক নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন ছাড়া চসিক নির্বাচনে আরও ৫ জন মেয়র প্রার্থী হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button