Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

বঙ্গবন্ধু’ বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন নুসরাত ফারিয়া। প্রধানমন্ত্রীর তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। এ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের উদ্দেশ্য রওনা হবেন ফারিয়া।

সম্প্রতি সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন শেখ হাসিনা চরিত্রে নিজের প্রস্তুতিসহ বিভিন্ন তথ্য। ফারিয়ার ইচ্ছা ছিল, এ সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে হলেও ইতিহাসের হওয়ার। তার ভাষায়, যদি বুয়ার চরিত্রও পেতাম তাহলেও আমি করতাম।

অডিশনে যুক্ত হওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ২০১৯ সালের মার্চ বা এপ্রিল। মুম্বাইতে আমার গানের শুটিং করছিলাম। ফোনে অডিশনের খবর জানানো হয়েছিল, তখন কলকাতায় ছিলাম। আমার অডিশন ছিল প্রথম দিন সকাল আটটায়। প্রথম লটেই আমার অডিশন হয়েছে। তখন বলল, কিছু দেওয়া যাবে না। মুখটা ধুয়ে আসেন। মুখ ধুয়ে আমি জাস্ট ঢুকলাম আর শ্যাম বেনেগালকে সামনাসামনি দেখতে পেলাম। তারপর আমাকে ডায়লগ দেওয়া হলো, আমি অডিশন দিলাম।

অডিশন দিয়ে অভিনেত্রী চলে গিয়েছিলেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে। সেখানে থাকা অবস্থায় জানতে পেরেছেন শেখ হাসিনা চরিত্রে নির্বাচিত হয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button