Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

তমার প্রযোজনায় পরিচালক তৌকীর

এবার প্রযোজক হিসেবে নাটক ও ভিডিও কন্টেন্ট নির্মাণে আসছেন মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবে পরিচিতি চিত্রনায়িকা তমা মির্জা। আর প্রথম কাজেই পরিচালক হিসেবে পাশে থাকছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ।

তমা মির্জা জানান, তৌকীর ভাইয়া সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছি। আপাতত তার সঙ্গে ঈদের একটি কাজ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এক ঘণ্টার নাটক। নির্মাণের পাশাপাশি এতে ভাইয়া নিজেও অভিনয় করবেন। আশা করি, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে আরও অনেক কাজ করা হবে।’

এদিকে, দেশটিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন তমা। এছাড়া তার হাতে রয়েছে ‘ফ্রম বাংলাদেশ’, ‘পাপকাহিনি’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ। আর তৌকীর সর্বশেষ শুটিং সম্পন্ন করেছেন ‘স্ফুলিঙ্গ’ নামের চলচ্চিত্রের।

সংশ্লিষ্ট খবর

Back to top button