Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

উপজেলা পর্যায়ে হল নির্মাণে হাজার কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা

উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণের জন্য সরকার এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় চলচ্চিত্রের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান তিনি।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনাভাইরাসের কারণে এবার প্রথমবারের মতো অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, চলচ্চিত্রের স্বর্ণালী দিন ফিরিয়ে আনতে এবং বন্ধ সিনেমা হলগুলো চালু করতে এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে সরকার। এছাড়াও সিনেমা সংশ্লিষ্টদের সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন সরকার প্রধান।

২০১৯ সালে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ২৫টি ক্যাটাগরিতে ৬টি যুগ্মসহ মোট ৩১ জনকে জাতীয় পুরস্কার দেয়া হয়। আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা। প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button