Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

জামিন পেলেন অনন্য মামুন ও শাহিন মৃধা

১৮ দিন কারাবাসের পর জামিন পেয়েছেন নবাব এলএলবি’র নির্মাতা অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধা। সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান দুজনকে জামিনের আদেশ দেন। চলচ্চিত্রটিতে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে গত ২৪ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়।

অনন্য মামুন ও শাহিনের বিরুদ্দে রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন।

মামলায় বলা হয়, ‘নবাব এলএলবি’ নামের ওই চলচ্চিত্রে ধর্ষণের শিকার এক নারী বিচারের আশায় থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা (অভিনেতা শাহীন মৃধা) তাকে (ভিকটিম) অরুচিকর, বিকৃত প্রশ্ন করেন, যাতে পুলিশকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে। এতে পুলিশের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

অনন্য মামুন ও শাহীনকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রতিবাদ জানালেও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তাদের পক্ষে দাঁড়ায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button