Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

সব রেকর্ড ছাড়িয়ে গেলো ‌‘কেজিএফ-২’র টিজার

৭ জানুয়ারি ইউটিউবে এসেছে ‘কেজিএফ’ চ্যাপ্টার-২ এর টিজার। আর তাতেই সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একদিনের ভিউ বিচারে টিজারটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। ২৪ ঘণ্টায় এর মোট ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন।

এর আগে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সাহো’র টিজার একদিনে ভিউ হয়েছিল ২২.৫ মিলিয়ন। আর সেটিকে ‘কেজিএফ-২’ টপকে গেছে মাত্র ১০ ঘণ্টায়। এখন এই টিজারটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রমের পথে।

অন্যদিকে, ১ দিনে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার ভিডিওটি হলো কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ডিনামাইটস’। দর্শকরা এটি মুক্তির প্রথমদিনেই দেখেছে ১০১.১ মিলিয়নবার। শুধু তাই নয়, এভাবে এগুতে থাকলে কদিন পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও পেছনে ফেলে দিতে পারে ‘কেজিএফ-২’-এর টিজার।

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটির প্রথম পার্ট বা চ্যাপ্টার ওয়ান। ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছেন যশ। বক্স অফিসেও গড়েছে ইতিহাস। যশ ছাড়াও এবারের কিস্তিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যুত কুমার প্রমুখ। এতে আধিরার চরিত্রে প্রথমবার অভিনয় করেছেন সঞ্জয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button