Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বিটিভির ধারাবাহিকে আড়াইশো বছর আগের ইতিহাস

একদা সুবে বাংলার রাজধানী ঢাকা এখন পরিত্যক্ত। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ জয় করার পর ঢাকার ইংরেজ কুঠি আবার সরব হতে থাকে। বিখ্যাত মসলিন প্রস্তুতকারীদের ঢাকায় তখন উজ্জ্বল সময় চলছিল। নবাব পরিবারের সদস্যদের জিনজিরা প্রাসাদে নির্মম নির্বাসনে কাটছে দিন, তার সাথে বেড়ে উঠছে আবার এক ইংরেজের ঢাকা।

এমন কাহিনি নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’। আর সেই কাহিনি লিখেছেন অভিনেতা, নির্মাতা ও নাট্যকার মামুনুর রশীদ। এটি প্রযোজনা ও পরিচালনা করছেন ফজলে আজিম জুয়েল। কিছু দিন আগে নাটকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই প্রচার হবে বিটিভিতে।

নাটক প্রসঙ্গে নির্মাতা ফজলে আজিম জুয়েল বলেন, ‘অষ্টাদশ শতাব্দীর ঢাকা নিয়ে এ দেশের টেলিভিশন কেন্দ্রে তেমন কোনো কাজ হয়নি। ঐ সময়ের ঘটনাপ্রবাহ আমাদের অজানা। সেইসব অজানা চরিত্র নায়েবে নাজিম, নগর কোতোয়াল, কুঠি প্রধান, ক্যাপ্টেন, আর্মেনিয়ান, বৃটিশ, ফরাসি, পর্তুগীজ, ডাচ, কাশ্মীর, দিল্লী থেকে আগত আমির-ওমরাদের বংশধর, মসলিন প্রস্তুতকারী, ঢাকার সর্দার, ব্যবসায়ী এইসব চরিত্রকে নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘জিন্দাবাহার’।

আমরা মূলত এই নাটকে দেখাতে চাই, দিল্লী থেকে কীভাবে ঢাকার শাসনকার্য পরিচালিত হতো। এমন গল্পে বাংলাদেশে আগে কখনো নাটক নির্মিত হয়নি। আড়াইশো বছর আগে ঢাকা কেমন ছিল, এ ধারাবাহিকটির মাধ্যমে দর্শকরা তা জানতে পারবেন।’

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হিরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, আলিফ চৌধুরী, সাদমান প্রত্যয়, ইউসুফ রাসেল, শাকিল, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, মুনিরা ইউসুফ মেমী, শর্মী মালা, নাইরুজ সিফাত, নিকিতা নন্দিনীসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button