Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

‘রোহিঙ্গা’ মুক্তি শিগগিরই, অংশ নিচ্ছে ভেগাস মুভি অ্যাওয়ার্ডসে

২০২১ সালে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের মেয়ে র‍্যাম্প ও মডেল হিসেবে পরিচিত মিথিলার ‘রোহিঙ্গা’। তবে তার আগে ছবিটি খ্যাতনামা ভেগাস মুভি অ্যাওয়ার্ডস উৎসবে অংশ নিচ্ছে।

মাগুরার মেয়ে তানজিয়া জামান মিথিলা এশিয়া মডেল ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করে নজরে আসেন সবার। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে মিথিলা বলেন, ‘‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।

‘রোহিঙ্গা’ শিরোনামের এই বলিউড ছবিটি পরিচালনা করছেন একই ইন্ডাস্ট্রির নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলা ছাড়া বেশিরভাগ শিল্পী ও কুশলী বলিউডের। রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। সালমান খানের নতুন ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘রোহিঙ্গা’ ছবিটি বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির কাজ হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button