Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনটলিউড

আবারো পরিচালনায় প্রসেনজিৎ

২৩ বছর পর আবারো পরিচালনায় ফিরছেন টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শোনা গিয়েছে, টলিউডের এক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বার্তা অনেকটাই এগিয়েছে।

লকডাউনে খুব একটা কাজ করেনি প্রসেনজিৎ। শুধু কিছুদিন আগে একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দিয়ে গিয়েছেন। নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা কাহিনী শুনিয়েছেন। এবার পরিচালনায় এই রটনায় সিলমোহর পড়লে নতুন বছরে।

এর আগে ক্যামেরার পেছনে দুইবার পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল ‘পুরুষোত্তম’। সে ছবিতে ছিলেন দেবশ্রী রায়, অভিষেক চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে’র মতো তারকা।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘আমি সেই মেয়ে’। তাতে মুখ্য ভূমিকায় ছিলেন জয়া প্রদা, রঞ্জিৎ মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশি তারকা আলমগীর। দুই ছবিরই নায়ক ছিলেন প্রসেনজিৎ। নতুন ছবি তৈরি হলে তিনিই নায়ক হবেন কিনা তা তো সময়ই বলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button