Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

২০২১ সালে দেখা হচ্ছে বড় পর্দায়: শাহরুখ

বলিউড ‘বাদশা’ তার সাম্রাজ্যে কবে ফিরবেন, সেজন্য অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। ২০১৮ সালের পর শাহরুখ খানের আর কোন নতুন সিনেমা মুক্তি পায়নি। তাই নতুন বছরের শুরুতে বড় পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিয়ে বাদশা জানালেন, ২০২০ সালেই তার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

শনিবার (২ জানুয়ারি) ৩ মিনিট ১৫ সেকেন্ডের এক ভিডিওবার্তায় শাহরুখ খান নতুন বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। গত বছরের কঠিন সময়ের নানা অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি নতুন বছর নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এছাড়া ভিডিওবার্তার শেষে বলেন, ‘২০২১ সালে দেখা হচ্ছে বড় পর্দায়!’ এর মাধ্যমে শাহরুখ খান নতুন বছর বড় পর্দায় ফেরার কথা সবাইকে জানালেন।

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘আমরা জানি ২০২০ সাল কতটা ভয়ানক ছিল। কিন্তু সেটা এখন অতীত। এবং আমি বিশ্বাস করি ২০২১ সাল আমাদের জন্য হতে যাচ্ছে আরও বড়, আরও ভালো, উজ্জ্বল এবং আরও সুন্দর- ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট খবর

Back to top button