Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

বাড়ি ফিরলেন রজনীকান্ত

তিনদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ভারতীয় সুপারস্টার রজনীকান্ত। উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ২৫ ডিসেম্বর হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রোববার (২৭ ডিসেম্বর) হাসপাতাল ছেড়েছেন এ অভিনেতা।

৭০ বছর বয়সী রজনীকান্ত হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। প্রিয় অভিনেতাকে সুস্থ দেখে আপাতত চিন্তা মুক্ত তার ভক্তরা।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকায় বাড়ি যাওয়ার অনুমতি দেয়া হয়েছে তাকে। তবে আরও সাতদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে এ অভিনেতাকে। দূরে থাকতে হবে ফিজিক্যাল ও মেন্টাল অ্যাক্টিভিটি থেকে।

এদিকে, রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হচ্ছেন এ অভিনেতা। নতুন বছরের শুরুতেই নিজের রাজনৈতিক দল গঠনের কথা রয়েছে তার। তামিলনাড়ুর আসছে বিধানসভা নির্বাচনে লড়তে চান প্রবীণ এ অভিনেতা। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button