Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বনানীতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা কাদের

রাজধানীর বনানী কবরস্থানে চিরশায়িত হয়েছেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে তার দাফনকাজ সম্পন্ন হয়। শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরেই তাকে দাফন করা হয়েছে।

এর আগে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে কাদেরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে নাট্যঙ্গনের সহকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় মসজিদে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়।

বনানী কবরস্থানে নেয়ার আগে বিকেল ৩টায় আব্দুল কাদেরের মরদেহ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয় নাট্য অভিনেতা আব্দুল কাদেরের শ্রদ্ধা অনুষ্ঠান। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

শনিবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ গুণী অভিনেতা। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার ভুগছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button