Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

চলে গেলেন অভিনেতা সেলিম আহমেদ

বিশিষ্ট প্রচ্ছদশিল্পী, শিল্পনির্দেশক ও অভিনেতা সেলিম আহমেদ মারা গেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, হঠাৎ বুকে ব্যথা নিয়ে গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন সেলিম আহমেদ। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল এবং কিডনিও অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম।

তিনি জানান, কয়েকবছর আগেই সেলিম আহমেদের হার্টে রিং পরানো হয়েছিল। তারপর বেশ ভালোই ছিলেন তিনি। তবে এবার পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বুধবার বাদ আসর ইস্কাটন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে অন্তিম শয্যায় শায়িত করা হয়।

সেলিম আহমেদ অভিনয় শুরু করেন এক দশক আগে। ‘জয়িতা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। গোলাম মুক্তাদিরের ‘লোটাকম্বল’ ধারাবাহিকসহ বেশকিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button