Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

‘এভাবেই আমি ফিরতে চেয়েছিলাম’

দীর্ঘদিন পর পর্দায় ফিরে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ভক্তরা বলছেন, ‘এভাবেও ফিরে আসা যায়!’ আর এই অভিনেত্রী বলছেন, ‘এভাবেই আমি ফিরতে চেয়েছিলাম।

ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে সাবেক এই বিশ্বসুন্দরী ভক্তদের ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এভাবেই আমি ফিরতে চেয়েছিলাম। “আরিয়া”কে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তা অভাবনীয়। আপনাদের ভালোবাসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।

আরিয়া চরিত্রটি সম্পর্কে এ অভিনয়শিল্পী বলেন, ‘আরিয়া এমন একটি চরিত্র, যা একজন অভিনয়শিল্পীর বছরের পর বছর ধরে জমিয়ে রাখা অভিনয়ের ক্ষুধা মেটায়। এই চরিত্র যদি পরিচালক আমার কাছে নিয়ে না আসতেন, আমি নিজে গিয়ে পরিচালকের কাছে চরিত্রটি ভিক্ষা চাইতাম। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে আমি “আরিয়া”র প্রেমে পড়ে গিয়েছিলাম। আর মনেপ্রাণে আরিয়া হতে চেয়েছিলাম।’

তিনি আরো বলেন, একজন মায়ের অনিরাপত্তাবোধ আমি টের পাই। আমি জানি, কখন একজন মা বেপরোয়া হয়ে ওঠেন। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, সিরিজে আমার যতগুলো কান্নার দৃশ্য আছে, সেগুলো গ্লিসারিন ছাড়াই করেছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button