Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনটলিউড

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির শুটিংয়ে হঠাৎ গুরুতর অসুস্থ পড়েন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শ্যুটিং।

ছবির পরিচালক বিবেক জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শ্যুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু। বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না মিঠুন। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন।

একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টে সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো?’

২০১২ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ হিট হয়েছিল। সেই সাফল্যেই অনুপ্রাণিত পরিচালক ঠিক করেন, কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরবেন তার আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। সূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট খবর

Back to top button