Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

পাল্টাপাল্টি মামলা তমা মির্জা ও তার স্বামীর

চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী হিশাম চিশতি। গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় একটি ফৌজদারি মামলা করা হয়। মামলায় তমা মির্জা ছাড়াও তার পরিবারের কয়েকজনকে আসামি করেছেন হিশাম চিশতি।

এরআগে চিত্রনায়িকা তমা মির্জাও তার স্বামীর বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করেন। তমা মির্জা গত ৫ ডিসেম্বর বাড্ডা থানায় মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুক জন্য মারপিটসহ হুমকি প্রদানের অভিযোগে মামলা করেন তমা মির্জা।

বাড্ডা থানার সাব ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদুল হাসান জানান, তারা পাল্টাপাল্টি মামলা করেছেন। একটি করেছেন তমা মির্জার স্বামী হিশাম চিশতি। আর অন্যটি তমা মির্জা করেছেন তার স্বামীর বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতিকে বিয়ে করেন তমা মির্জা।

সংশ্লিষ্ট খবর

Back to top button