Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

তানিমের কণ্ঠে জোন বায়েজের ‘বাংলাদেশ’

মুক্তিযুদ্ধকালীন সময়ে পৃথিবীর আরেক প্রান্তের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সেই বিষাদের ভয়াবহ চিত্র এঁকেছেন গানে গানে, সারা পৃথিবীকে জানান দিয়েছেন বাংলাদেশের কথা। সেই জোন বায়েজের ‘বাংলাদেশ’ গানটির ভাবানুবাদ করেছেন পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী রুপম ইসলাম।

মহান বিজয় দিবস উপলক্ষে গানটি অর্থহীন ব্যান্ডের সদস্য মহান ফাহিমের নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন তানিম মাহমুদ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবসকে উপলক্ষ করে গায়ক তানিম মাহমুদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘বাংলাদেশ’ শীর্ষক গানটি।

মহান ফাহিমবলেন, ‘গানটি একটি ইতিহাস। নতুন প্রজন্মের কাছে তা মেলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চাই, শ্রোতারা নতুন আঙ্গিকে গানটি শুনুক। তাদের ভালো লাগলেই আমাদের কাজটি সার্থক। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা।’

সংশ্লিষ্ট খবর

Back to top button