Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

এবার পর্দায় নির্মাতা অমিতাভ রেজা

এবার পর্দায় হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতাদের একজন অমিতাভ রেজা চৌধুরী। রফিক সিকদার পরিচালিত নতুন ছবি ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

রফিক সিকদার বলেন, ‘আমার ছবির নায়ক সিনেমা পাগল যুবক। তার আদর্শ অমিতাভ রেজা। সে স্বপ্ন দেখে, একদিন অমিতাভ রেজার মতো বড় পরিচালক হবে। একটি টিভি সাক্ষাৎকারে সে অমিতাভের আসনে চলে যায়। তবে তা কল্পনায়।’

নির্মাতা আরও বলেন, ‘অমিতাভ রেজা নিজেই তার ভূমিকায় অভিনয় করবেন। অতিথি হলেও চরিত্রটি গুরুত্বপূর্ণ। আগামীকাল (১৫ ডিসেম্বর) সকালে এশিয়ান টিভির স্টুডিওতে এর দৃশ্যধারণ হবে।’

‘বসন্ত বিকেল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র ও হুমায়রা সুবাহ। এখানে শিপনকে অমিতাভের ভক্ত হিসেবে দেখা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button