Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

বেবি বাম্প ফটোশুটে জান্নাতুল পিয়া

মাতৃত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। এবার তিনি ফটোশ্যুটে অংশ নিলেন। আবার সেই ভিডিও শেয়ার করেলেন ইনস্টাগ্রামেও।

জানা যায়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ফটোশ্যুট করেন ২৯ বছর বয়সী এ অভিনেত্রী-আইনজীবী। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামেও শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে পিয়া লেখেন, ‘মা হতে যাওয়ার এ যাত্রা খুব সাহসী একটি ব্যাপার।

এ সময় মায়ের শরীর রূপান্তরিত হয়। আর পৃথিবীতে নতুন একটি জীবন আনার মতো বিস্ময়কর ঘটনা ঘটাতে তার একজন যোদ্ধার মতোই মানসিকতা তৈরি হয়। তাকে অবশ্যই উদযাপন করা উচিত। মাথা উঁচু করে তার শারীরিক পরিবর্তন নিয়ে গর্ব করা উচিত। ’

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ ওয়েব কনটেন্টেও তাকে কাজ করতে দেখা গেছে। ২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে।

সংশ্লিষ্ট খবর

Back to top button