Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

‘আমাকে পড়ে অনার্স পাস হবে না’

টালিউড অভিনেত্রী ও ভারতীয় তৃণমূল সাংসদ নুসরাত জাহান এবার খোলা পিঠের ছবি পোস্ট করে আলোচনায়। তাতে ক্যাপশন দিয়েছেন, ‘আমাকে পড়তে চেষ্টা করো না। আমাকে পড়ে অনার্স পাস হবে না!’

নুসরাত যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে- পরনে লাল শাড়ি, লাল ব্যাকলেস চোলি। লাল অন্তর্বাস। চুল মাথার ওপর তুলে ক্যাচারে আটকানো। চোখে রোদচশমা। সূর্যের দিকে মুখ করে দাঁড়ানো অভিনেত্রী। ছবিতে ফলাও করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘আমাকে পড়তে চেষ্টা করো না। আমাকে পড়ে অনার্স পাস হবে না!’

130112622 3869859186391978 4468719652410965839 n 9

ছবি দেখে নেটদুনিয়ায় অনেকে সমালোচনা করছেন তবে এ নিয়ে নুসরাতের মাথাব্যথা নেই। এক অনুসারী লিখেছেন ‘ঠিক আছে। কোনও সমস্যা নেই। আমি তো কেবল উচ্চমাধ্যমিক পাস!’

সংশ্লিষ্ট খবর

Back to top button