Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বলিউডে বঙ্গবন্ধু; ‘ব্যাটল ফর বেঙ্গল’

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভারতের বলিউডে তৈরি হচ্ছে একটি বিশেষ চলচ্চিত্র।  বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি নির্মিত হচ্ছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা সংস্থা ছবিটির প্রযোজনা করছে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন রিচি মেহতা। ইতোমধ্যে শুটিংস্থানসহ চরিত্র নির্বাচনও সম্পন্ন হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করবেন বলিউডের প্রশংসিত অভিনেতা আদিল হোসেন। তিনি এর আগেও বাংলাদেশ ও দেশভাগের প্রেক্ষাপটে অভিনয় করেছেন। আদিলের সঙ্গে সিনেমায় একাধিক বাঙালি অভিনেতাদের দেখা যাবে।

পরিচালক রিচি জানিয়েছেন, আসছে বছর মার্চে ছবির শুটিং শুরু হবে। চেষ্টা করা হবে একই বছর এটি মুক্তি দেয়ার। করোনার কারণে কাজে বিলম্ব হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

সংশ্লিষ্ট খবর

Back to top button