Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

এবার তামিল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার ভারতে ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার করা হল তামিল অভিনেত্রী ভিজি চিত্রার ঝুলন্ত দেহ। ২৮ বছরের ওই অভিনেত্রী তামিল সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় ছিলেন।

সম্প্রতি ব্যবসায়ী হেমন্তের সঙ্গে তার বাগদান হয়েছিল। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে পুলিশ নিশ্চিত ভাবে এখনও কিছু জানায়নি। চিত্রার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলে হাজির রয়েছে পুলিশও।

জানা যায়, মঙ্গলবার রাতে ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে রাত আড়াইর দিকে হোটেল রুমে ফিরে আসেন চিত্রা। সকাল বেলা উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ।

সুশান্ত সিং রাজপুতের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘিরে আজও বিতর্ক রয়েছে, সেই মামলার তদন্তও চলছে। এছাড়া কদিন আগেই ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের মালাড পুলিশ। এরপরে ফের একবার এল এমনই এক মৃত্যুর খবর।

সংশ্লিষ্ট খবর

Back to top button