Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

চলচ্চিত্র সমিতির কমিটি বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ আদেশ দেয়া হয়।

এর আগে গত ১৭ নভেম্বর নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বাতিল করে একজন উপসচিবকে প্রশাসকের দায়িত্বে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, কমিটি বাতিল করে সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হককে সংগঠনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।

২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলমের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়া এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সংঘবিধি ও সংঘস্মারকের ৫(৫) ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছে আদেশে।

পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি খোরশেদ আলম খসরু। রিটের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button