Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ে ডিপজল

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে রাজধানীর একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

তখন তার টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ভালোই ছিলেন এই তারকা। কিন্তু হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়েছেন ডিপজল। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে।

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরণের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button