Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

প্রতিবাদে সরব চলচ্চিত্র শিল্পীরাও

কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যোগ দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরাও। শিল্পীরা তাদের ফেসবুক ওয়ালে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন।

চিত্রনায়ক রিয়াজ তার ফেসবুকে লিখেছেন, ‘এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত বাংলাদেশের উপর। রক্তে আগুন প্রতিরোধ করো।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন, চিত্রনায়িকা নিপূন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ রাজাকার আর ধর্মান্ধদের দেশ নয়। যারা আঘাত করেছে ওদের ক্ষমা নেই। ওরা দেশদ্রোহী।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি করে লিখেছেন, ‘জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সাইমন সাদিক লিখেছেন, ‘কার ভাস্কর্য ভাঙচুর করছেন? ভাস্কর্য ভাঙচুর যারা করেছে তাদের কঠিন শাস্তির আবেদন করছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button