Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

অনন্ত-বর্ষার ‘দিন – দ্য ডে’ সিনেমার ট্রেলার হলিউড স্টাইলে

দেশের আলোচিত অভিনেতা অনন্ত জলিলের চলচ্চিত্র ‘দ্বীন-দ্য ডে’ চলচ্চিত্রের গানের টিজার প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার অনন্ত জলিলের অফিসিয়াল ফেসবুক পেজে এটি প্রকাশ হয়েছে। ওই চলচ্চিত্রে বরাবরের মতো এবারও অভিনয় করছেন অনন্ত জলিল ও বর্ষা।

জানা যায়, এ ছবিটির শুটিং হচ্ছে তুরস্ক, মরক্কো ও সিরিয়ায়। ছবির একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে সেখান থেকে। ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন ছটকু আহমেদ।

অনন্ত জলিল ইসলাম ধর্মের গল্প নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগেই। পরবর্তীতে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, ইসলামে চলচ্চিত্র নির্মাণের বিষয়টি কীভাবে দেখা হয়?

 কাদের 2

সেই বিষয়ে ভালোভাবে জেনে তিনি সিনেমা নির্মাণের কাজ করবেন। ইসলামি সন্ত্রাসবাদের গল্প নিয়ে সিনেমা নির্মাণের কথা জানান তিনি।

অনন্ত জলিল জানিয়েছিলেন, ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়। আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button