Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সুবর্ণা মুস্তাফার ৬২তম জন্মদিন আজ

আশির দশকের দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি তারকা, অভিনয় জগতে এক অনন্য নাম সুবর্ণা মুস্তাফার ৬২তম জন্মদিন আজ বুধবার (২ ডিসেম্বর)।

সাংস্কৃতিক পরিবারে জন্ম নেয়া সুবর্ণা মুস্তাফার বাবা প্রখ্যাত অভিনেতা গোলাম মস্তাফা, মা ছিলেন বেতার কর্মী। মায়ের হাত ধরেই বিনোদন জগতে পা রাখেন নন্দিন এই অভিনেত্রী। শিশু শিল্পী হয়ে নিয়মিত ছিলেন নাট্যপ্রাঙ্গণে। স্কুলের গণ্ডি শেষের আগেই টেলিভিশন নাটকে আসেন নায়িকার চরিত্রে।

আশির দশকে শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদী ও আফজাল হোসনের সাথে সুবর্ণার জুটি লুফে নেয় দর্শক। নাট্যজগতে সুবর্ণা-আফজাল রসায়ন বাংলা নাটকে অম্লান হয়ে আছে আজও। ১৯৮০ সাল সময়ের এগিয়ে যাওয়া সাহসি গল্প নিয়ে সালাউদ্দীন জাকী সুবর্ণা-আসাদকে জুটি করে নির্মাণ করেন ঘুড্ডি।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে পান ‘একুশে পদক’। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট পর্দা বা বড় পর্দা দুই ভুবনেই সমান জনপ্রিয়, সাংস্কৃতিক মাঠ থেকে রাজনৈতিক মাঠ সবখানে সরব, তিনি। এসেছেন রাজনীতিতেও। সবশেষ ঢাকা-২২ সংরক্ষিত আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের, মনোনয়ন নিয়ে হয়েছেন সংসদ সদস্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button