Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

এক বছর পর মুক্তি পেতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। আগামী ১১ ডিসেম্বর ‘বিশ্বসুন্দরী’ প্রেক্ষাগৃহে আসছে। গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম জুটির প্রথম সিনেমাটি।

সিনেমাটির প্রযোজনা সংস্থার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি সিনেমা দেখতে পাবেন।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে পরী-সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button