Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

কংগ্রেস ছেড়ে এবার শিবসেনায় ঊর্মিলা

সোমবার এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর মঙ্গলবার শিবসেনায় যোগ দিতে পারেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এরআগে কংগ্রেসের সঙ্গে কয়েকমাস থাকার পর রাজনীতি ছেড়েছিলেন তিনি।

ঊর্মিলা ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে প্রার্থী হন। লোকসভার মুম্বাই উত্তর আসনে কংগ্রেসের প্রার্থী হয়ে ঊর্মিলা ব্যাপক আলোচনার জন্ম দেন। কিন্তু তিনি নির্বাচনে হেরে যান। মাস পাঁচেকের মাথায় ঊর্মিলা কংগ্রেস ছাড়েন। তিনি মুম্বাইয়ে দলীয় অন্তর্দ্বন্দ্বের অভিযোগ তোলেন।

শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একজন ঘনিষ্ঠ সহযোগী হর্ষল প্রধান। গত রবিবার তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঊর্মিলা শিবসেনায় যোগ দেবেন।

সম্প্রতি ঊর্মিলার সঙ্গে আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের বিবাদ ব্যাপক আলোচনার জন্ম দেয়। এখন ঊর্মিলা শিবসেনায় ভিড়ছেন; এমন খবর সামনে আসার পর থেকে এ নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button