Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অলীক কল্পকাহিনীর গল্প নিয়ে ৩০০ কোটির ‘ব্রহ্মাস্ত্র’

হিন্দি ভাষার অলীক কল্পকাহিনীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা আলোচনা। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপির কাছাকাছি।

স্টার অ্যান্ড ডিজনি ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর বলেছেন, ‘এটি এ দেশে (ভারত) নির্মিত এখন পর্যন্ত বৃহত্তম সিনেমা।’

এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এতে আরো অভিনয় করেছেন নাগার্জুন আক্কিনেনি, ডিম্পল কাপাডিয়া ও মৌনী রায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বছরের শুরুতে জানা গিয়েছিল, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাবে। তবে করোনার কারণে সেটাও সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button