Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের মারা গেছেন

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরেণ্য অভিনেতা ও নাট্যকার আলী যাকের মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

তিনি ক্যান্সারে আক্রান্ত অবস্থাতেই, করোনা পজিটিভ হয়েছিলেন। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।

সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে তার মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘরে নেয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। বাদ আসর তার জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, গত রবিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা আলী যাকের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button